ঝিনাইদহে জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় ইয়েস নিউজের হলরুমে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইয়েস নিউজের ব্যবস্থাপনা পরিচালক বদরুল আলম সুমন এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালের সমাজ পত্রিকার জেলা প্রতিনিধি ও শৈলকুপা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলামিন হোসাইন।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাুরন অর রশিদ প্লাবন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাসাসের সহ-সভাপতি তরুন সমাজসেবক হারুন অর রশিদ মন্টু,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,ইয়েস নিউজের চেয়ারম্যান ফয়সাল মাহমুদ, উপস্থিত ছিলেন সাবেক জগনাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো.কাজল হোসেন, এসময় আরো উপস্থিত ছিলেন তরুন সমাজসেবক ও ব্যাবসায়ী মো. আব্দুস সামাদ এছাড়া আরো উপস্থিত ছিলেন ইয়েস নিউজ পরিবারের সদস্য বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মুক্ত গণমাধ্যমের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। কালের সমাজ পত্রিকা সহ দেশের সকল পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া দেশ ও জনগণের কল্যাণে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরও এক ধাপ এগিয়ে যাবে।
কালের সমাজ/এসআর

