ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি,গাইবান্ধা | নভেম্বর ১৯, ২০২৬, ০৯:১৩ পিএম গোবিন্দগঞ্জে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখিসুখী গ্রামে মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইন্চার্জ স্বপন কুমার সরকার। নিহত শ্রীমল হাশদা (২২) ইউনিয়নের দুখিসুখী গ্রামের বঙ্গর হাশদার ছেলে এবং অপরজন জহুরুল ইসলাম সবুজ (৪৫)। সবুজ পার্শ্ববর্তী কালাই উপজেলার ভেবেন্তি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুখিসুখী গ্রামের এক বৃদ্ধার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধার বাড়িতে জহুরুল ইসলাম একা থাকতেন। ওই বাড়িতে নেটওয়ার্ক ভালো পেত বলে নিয়মিত যেতেন তিনি। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ওই বাড়িতে যান। জহুরুলের কাছে টাকা ধার নেওয়ার জন্য সেখানে যান সাঁওতাল যুবক শ্রীমল হাশদা। এ সময় জহুরুলের ফোনের চার্জ ফুরিয়ে গেলে চার্জ দেওয়ার সময় বিদ্যুতে আটকে পড়েন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে শ্রীমল হাশদাসহ দুজনেরই মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইন্চার্জ স্বপন কুমার সরকার। এর আগে বুধবার রাত ৯টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখিসুখী এ ঘটনা ঘটে।
নিহত শ্রীমল হাশদা (২২) ইউনিয়নের দুখিসুখী গ্রামের বঙ্গর হাশদার ছেলে এবং অপরজন জহুরুল ইসলাম সবুজ (৪৫)। তিনি কালাই উপজেলার ভেবেন্তি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুখিসুখী গ্রামের এক বৃদ্ধার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধার বাড়িতে জহুরুল ইসলাম একা থাকতেন। ওই বাড়িতে নেটওয়ার্ক ভালো পেত বলে নিয়মিত যেতেন তিনি। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ওই বাড়িতে যান। জহুরুলের কাছে টাকা ধার নেওয়ার জন্য সেখানে যান সাঁওতাল যুবক শ্রীমল হাশদা। এ সময় জহুরুলের ফোনের চার্জ ফুরিয়ে গেলে চার্জ দেওয়ার সময় বিদ্যুতে আটকে পড়েন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে শ্রীমল হাশদাসহ দুজনেরই মৃত্যু হয়।
বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইন্চার্জ স্বপন কুমার সরকার বলেন, ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!