বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতি মরহুম জামিল হোসেন লাকির আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈশ্বরদী পৌর বিএনপির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুম জামিল হোসেন লাকির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করা হয়। এ সময় বক্তারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তাঁরা মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন ডাবলু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ উজ্জ্বল, রফিকুল ইসলাম নয়ন ও আবু সাঈদ লিটন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, উপজেলা বিএনপির সদস্য তুহিন চৌধুরী ও নূরুল ইসলাম আক্কেল, পৌর বিএনপির সদস্য আব্দুল জব্বার, শহিদুল ইসলাম অটল, মোয়াজ্জেম হোসেন, খোরশেদ আলম দিপু, আকরাম রায়হান বাবু ও আব্দুল আজিজ।
আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এইচ এম জাকারিয়া, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম সাজেদুজ্জামান জিতু, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ নান্টু।
এ ছাড়া ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, সহ-সভাপতি ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন, সাবেক যুগ্ম সম্পাদক বিকি আগারওয়াল, সাংগঠনিক সম্পাদক মীর হুমায়ুন কবির জেহাদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম জামিল হোসেন লাকির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কালের সমাজ/কে.পি

