ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি সহকারী অধ্যাপক আরিফুল

ইবি | নভেম্বর ১৫, ২০২৬, ০৯:২৬ পিএম ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি সহকারী অধ্যাপক আরিফুল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান সভাপতি সহকারী অধ্যাপক মো. খাইরুল ইসলামের মেয়াদ ১৫ নভেম্বর শেষ হবে। বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক শিক্ষা ছুটিতে থাকায় তাঁর পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক আরিফুল ইসলামকে ইসৃলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা অনুযায়ী ১৬ নভেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ‘বিভাগীয় সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে বিভাগে বেশ কিছু সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। প্রশাসনের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে সেশনজটসহ শিক্ষার্থীদের বিভিন্ন সংকট নিরসনের চেষ্টা করব। শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি নিজেদের যোগ্য করে গড়ে তুলে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থান করে নিতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এ ছাড়া বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এ জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

কালের সমাজ/কে.পি

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!