ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, মালিককে জরিমানা

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১৯, ২০২৬, ০৯:৪৬ পিএম সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,  মালিককে জরিমানা

নাটোরের সিংড়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নং চামারী ইউনিয়নের রানীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. সেলিম আলীর পরিচালিত ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় চিনি, চুন, রং ও হাইড্রোজ মিশ্রিত ৩২০ কেজি গুড়সদৃশ পদার্থ জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ পাউডারও ধ্বংস করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন নাটোর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!