ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েটে দুই জ্যেষ্ঠ অধ্যাপককে শিক্ষক সমিতির বিদায় সংবর্ধনা

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১৯, ২০২৬, ০৮:১৪ পিএম কুয়েটে দুই জ্যেষ্ঠ অধ্যাপককে শিক্ষক সমিতির বিদায় সংবর্ধনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান ও প্রফেসর মো. গোলাম কাদেরের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. ফারুক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, একজন শিক্ষকের প্রকৃত সার্থকতা শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, মূল্যবোধ ও আদর্শ ছড়িয়ে দেওয়ার মধ্যে নিহিত। বিদায়ী দুই অধ্যাপক তাঁদের দীর্ঘ কর্মজীবনে শিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের অভিজ্ঞতা, নিষ্ঠা ও কর্মময় জীবন সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। 

কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের সম্পর্ক ও অবদান সবসময় অটুট থাকবে। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে বিদায়ী দুই অধ্যাপক তাঁদের মেধা, প্রজ্ঞা ও আন্তরিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে সমৃদ্ধ করেছেন। তাঁদের কর্মনিষ্ঠা ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বিদায়ী অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান বলেন, কুয়েটে দীর্ঘ শিক্ষকতা জীবন তাঁর কাছে গৌরব ও আনন্দের। সহকর্মী, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে পাওয়া সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসা তাঁর জীবনের অন্যতম মূল্যবান অর্জন। 

বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ও ভালোবাসা আজীবন হৃদয়ে অমলিন থাকবে। অপর বিদায়ী অধ্যাপক প্রফেসর মোঃ গোলাম কাদের বলেন, কুয়েটের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার অংশ হতে পেরে তিনি গর্বিত। কর্মজীবনে সহকর্মীদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধা তাঁকে সবসময় অনুপ্রাণিত করেছে। তিনি কুয়েটের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, গণিত বিভাগের প্রফেসর ড. এম. এম. তওহিদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম। বক্তারা বিদায়ী দুই অধ্যাপকের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের অবদানের প্রশংসা করেন এবং অবসরোত্তর জীবনের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী দুই অধ্যাপকের হাতে উপহারসামগ্রী ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!