কুড়িগ্রাম চিলমারীতে "কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ১৬ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের সামনে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবি মৌসুমে ৭টি ফসলের (সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ ডাল, মসুর ডাল, খেসারী ও অড়হর) আবাদ ও উৎপাদন বাড়ানো জন্য।
এক বিঘা জমিতে আবাদের জন্য প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
জানা গেছে, বিনামূল্যে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান উপস্থিত থেকে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা বিএনপির আহবায়ক আব্দূল বারি সরকার, বরকত উল্যাহ ও মনিরুজ্জামান/এম,পি প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক আবুওবায়দুল হক খাজা, প্রান্তিক চাষীরা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় উপজেলার ৬ ইউনিয়নের ২৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি সরিষাঃ বীজ ০১ কেজি,ডিএপি ১০ কেজি,এমওপি ১০ কেজি। চিনাবাদামঃ বীজ ১০ কেজি,ডিএপি ১০ কেজি,এমওপি ০৫ কেজি, অড়হরঃ বীজ ০২ কেজি,ডিএপি ০৫ কেজি এমওপি ০৫ কেজি সার বিতরণ করা হয়।
কালের সমাজ/কে.পি

