ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত শুটার গান উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) | নভেম্বর ১৬, ২০২৬, ০৭:৩৬ পিএম ঈশ্বরদীতে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত শুটার গান উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে বাঁশঝাড় থেকে একটি শুটার গান উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে আনুমানিক তিনটার দিকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আওতাপাড়া সায়েরপাড়া এলাকার আমরুল প্রামাণিক (৬০) নামের এক ব্যক্তির বাড়ির পশ্চিম পাশে বাঁশঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি শুটার গান পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, উদ্ধার করা অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় পরিত্যক্ত অস্ত্র হিসেবে সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

তবে অস্ত্রটি কে বা কারা সেখানে ফেলে রেখেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

 


কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!