ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যানসারের সঙ্গে লড়ছেন মা, সহযোগিতা চেয়ে ছেলের আকুতি

ইবি | নভেম্বর ১৬, ২০২৬, ০৭:৩১ পিএম ক্যানসারের সঙ্গে লড়ছেন মা, সহযোগিতা চেয়ে ছেলের আকুতি

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত মাকে সুস্থভাবে ফিরে পাওয়ার আকুতি নিয়ে মানুষের দ্বারে দ্বারে সহযোগিতা চাইছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজয় মজুমদার। দীর্ঘদিনের চিকিৎসায় পরিবারের সঞ্চয় নিঃশেষ হয়ে যাওয়ায় এখন অর্থাভাবে থমকে আছে মায়ের চিকিৎসা। মাকে বাঁচানোর এই লড়াইয়ে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত বিজয়ের মা। তাঁর চিকিৎসায় ইতোমধ্যে ছয়টি কেমোথেরাপি, একটি অস্ত্রোপচার ও ১৯টি রেডিওথেরাপি সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত চিকিৎসার পেছনে পরিবারের প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। দীর্ঘ চিকিৎসার ফলে পরিবারের সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে অর্থাভাবে তাঁর চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মায়ের চিকিৎসা সম্পন্ন করতে আরও ১১টি টার্গেটেড থেরাপি প্রয়োজন। এতে আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকা ব্যয় হবে। কিন্তু পরিবারের বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

বিজয় মজুমদার বলেন, ‘একজন সন্তান হিসেবে মাকে সুস্থভাবে ফিরে পাওয়াই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। অর্থাভাবে যেন তাঁর চিকিৎসা বন্ধ না হয়, সে জন্য সমাজের বিত্তবান, সহৃদয় ব্যক্তি এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আবেদন জানাচ্ছি। সবার দোয়া ও সহযোগিতায় মায়ের চিকিৎসা অব্যাহত রাখতে চাই।’

সহযোগিতা পাঠানোর ঠিকানা:
মায়ের চিকিৎসা অব্যাহত রাখতে আর্থিক সহযোগিতা পাঠানো যাবে নিচের নম্বর ও ব্যাংক হিসাবে—
বিকাশ/নগদ/রকেট: ০১৯৬৮৪০২১৩১
ব্যাংক: ডাচ্‌-বাংলা ব্যাংক (Dutch-Bangla Bank)
হিসাব নম্বর: ১১৭১০৩০৮১৫২৩০
হিসাবের নাম: জয় মজুমদার (বিজয়ের দাদা)

মায়ের চিকিৎসা অব্যাহত রাখতে সবার সহযোগিতা, দোয়া ও প্রার্থনা কামনা করেছেন বিজয় মজুমদার।

কালের সমাজ/কে.পি

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!