ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ১৬, ২০২৬, ০৬:০৪ পিএম সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে বাংলাদেশ সরকার বাধ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ভারতে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরশাসক শেখ হাসিনা ইস্যুতে সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে। বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। আইনি বিষয়গুলোর খুঁটিনাটি পরীক্ষা করা হচ্ছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাজা হয়েছে। তিনি এখন বিদেশে অবস্থান করছেন। কীভাবে তাকে দেশে ফিরিয়ে আনা যায়, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। সরকার মনে করে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো সাজাপ্রাপ্ত আসামির মতো তিনিও দেশে ফিরে এসে সাজা ভোগ করবেন।’
 

কালের সমাজ/কে.পি

Link copied!