ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গম পাহাড়ের বেশ কয়েকটি পাড়ায় সুপেয় পানির ব্যবস্থা করলো সেনাবাহিনী

রতন কুমার দে, বান্দরবান | নভেম্বর ২১, ২০২৬, ০৪:০২ পিএম দুর্গম পাহাড়ের বেশ কয়েকটি পাড়ায় সুপেয় পানির ব্যবস্থা করলো সেনাবাহিনী

রুমা উপজেলায় বেশ কয়েক ঘন্টা হেটে যেতে হয় পাড়াতে, সে পাড়া গুলোতে সুপেয় পানির ব্যবস্থা করেছেন রুমা ৩৮ বেঙ্গল। সুপেয়পানি পেয়ে এলাকাবাসী আনন্দিত।

এদিকে কেএনএ সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সব ধরনের সুবিধা দেয়া হবে। বান্দরবানের রুমা সেনা ৩৮ ইস্ট বেঙ্গল অধিনায়ক বলেছেন কুকি চীন ন্যাশনাল আর্মী (কেএনএ) ’র অস্ত্রধারী সদস্যরা স্বভাবিক জীবনে ফিরে আসতে চাইলে সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেয়া হবে। ইতিমধ্যে যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদের আবাসন, স্বাস্থ্য বাচ্চাদের পড়ালেখা  সহ নানা সুবিধা দেয়া হয়েছে। এই পরিবার গুলোর জীবনমান উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

তিনি আরো বলেন, কেএনএ’র সদস্য যারা এখনো অস্ত্র নিয়ে বন জঙ্গলে অবস্থান করছে তাদের পরিবার পরিজন খুব অসহায় অবস্থায় রয়েছে। মানবিক দিক বিবেচনা করে অসহায় পরিবার গুলোকে সহযোগিতা দিয়ে যাচ্ছে সেনা বাহিনী।

বান্দরবান সেনা রিজিয়নের ব্যাবস্থাপনায় রুমা ৩৮ ইস্ট বেঙ্গলের সার্বিক তত্বাবধানে রোয়াংছড়ি উপজেলার দুর্গম রনিন পাড়া, দুর্নিবার পাড়া, পাইক্ষ্যংপাড়াসহ বেশ কয়েকটি পাড়ার ১৮ জন কৃষককে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে সার, বীজ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন জোন অধিনায়ক। এ সময় বিভিন্ন পাড়ার পাড়াপ্রধানসহ প্রশিক্ষনে উপস্থিত ছিলেন।

রুমা সেনা জোন অধিনায়ক আরো বলেন, সেনা বাহিনী সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। দুর্গম বিভিন্ন পাড়ায় চিকিৎসা সেবা, শিক্ষা, কৃষি, সুপেয় পানির সরবরাহসহ নানা ধরনের জনকল্যাণমুখি কর্মসুচী বাস্তবায়ন করে যাচ্ছে। পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনা বাহিনী তার কর্মকান্ড অব্যহত রাখবে বলে জানান জোন কমান্ডার।

এ সময় পাড়া প্রধানরা বলেছেন, সেনা বাহিনীর সহযোগিতায় তারা নির্ভয়ে তাদের গ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারছে। যেখানে পানির সমস্যা সেখানে সেনা বাহিনীর সহায়তায় পানির ব্যবস্থা করে দিচ্ছে, জরুরী চিকিৎসার প্রয়োজন হলে সেনা বাহিনীর সহায়তায় তারা চিকিৎসা সেবা পাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে পাড়াবাসিদের সার্বিক সহায়তা দেয়ায় তারা চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন, বান্দরবান সেনা রিজিয়ন ও ৩৮ ইস্ট বেঙ্গলের সেনা অফিসার ও সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

কালের সমাজ/এসআর

Link copied!