পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে একটি পক্ষ তৈরি পোশাক (আরএমজি) খাতকে ধ্বংস করতে চায়।
আজ রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার শতভাগ চেষ্টা করছে। শ্রমবান্ধব বাজেটও দেওয়া হয়েছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক খাতকেও ক্ষতিগ্রস্ত করতে চায়।
কালের সমাজ/এসআর

