ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হামে মৃত্যুর মিছিল থামছেই না, প্রাণ গেল আরও ৯ জনের

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২২, ২০২৬, ০৪:৩৯ পিএম হামে মৃত্যুর মিছিল থামছেই না, প্রাণ গেল আরও ৯ জনের

দেশজুড়ে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। প্রতিদিন হাসপাতালে বাড়ছে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর চাপ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৫০ জন।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৮ জন।

বিভাগভিত্তিক হাসপাতাল ভর্তির পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪৬ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৬ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহীতে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

এদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ জনের।

সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর এই পরিসংখ্যান দেশের হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

কালের সমাজ/কে.পি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!