ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

মান্দায় অতিরিক্ত দামে পেট্রল বিক্রি: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ৮, ২০২৬, ০৮:৩৪ পিএম মান্দায় অতিরিক্ত দামে পেট্রল বিক্রি: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অতিরিক্ত দামে পেট্রল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) উপজেলার দেলুয়াবাড়ি বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

অভিযানে ‘ভাই ভাই ট্রেডার্স’ নামের একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রল বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাজারের অপর একটি দোকানের পেছনে ৮ লিটার পেট্রল উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট দোকানদার অভিযোগ অস্বীকার করায় তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একই আইনের ধারা ৪২ অনুযায়ী (অবৈধভাবে পণ্য মজুদ/গোপন রাখা) নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়া পৃথক অভিযানে পেট্রল পাম্প এলাকায় লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চলাচলের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৬৬ ও ৮১ অনুযায়ী ৪টি মামলায় মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন-অবৈধ মজুদ ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

 

কালেরসমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!