গাছ প্রাণী কূলের জন্য বিশেষ নিয়ামক সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের রয়েছে সক্রিয় ভূমিকা তাই বনায়ন বৃদ্ধির উদ্যশ্যে গোলপাতা নার্সারি, উত্তোলন, বনায়ন ও ভুমিক্ষয় রোধে ভুমিকা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
৮ এপ্রিল ( বুধবার) সকাল দশটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ জহিরুল আলমের সভাপতিত্বে ও আশার আলো ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ম্যানগ্রোভ সিলভিকালচার কর্মকর্তা মো. নাজমুল আহছান ভূঁইয়া, রামপাল উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন,খুলনা বিভাগীয় ম্যানগ্রোভ সিলভিকালচার শেখ মো মেহেদী হাসান, আশার আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক খান আশরাফুল ইসলাম, সাংবাদিক ফকির আতিয়ার রহমান ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপজেলার নানা প্রাপ্ত থেকে আগত প্রশিক্ষণার্থী ।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন - খুলনা বিভাগের ম্যানগ্ৰোভ সিলভি কালচার রিসার্চ অফিসার বিচিত্র কুমার রায়। এসময় উপকূলীয় এলাকায় গোলপাতা চাষের প্রয়োজনীয়তা এবং এর সুফল সম্পর্কে আলোচনা করা হয়।সেই সাথে গোলপাতায় ফল সংগ্রহ থেকে শুরু করে পাতা সংগ্রহ করা পর্যন্ত পদ্ধতি নিয়ে আলোচনা এবং প্রশিক্ষণার্থীদের থেকে নানা সম্ভাবনার কথা ও শোনা হয়। প্রশিক্ষণদাতারা আশা করেন এ অঞ্চলে গোলপাতা এবং এর সুস্বাদু রস যা দিয়ে গুড় তৈরি করা হয়।সুতরাং এ গোলপাতা চাষাবাদে এলাকায় মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি হবে এবং তারা বনজ এ উদ্ভিদের ধারা অর্থনীতি ও পরিবেশগত সুবিধা পাবে।
কালের সমাজ/ কে.পি

