ঢাকা শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ৩, ২০২৬, ১০:২৯ পিএম ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। বিষয়টি বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

তিনি জানান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা তার সঙ্গে রয়েছেন।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি এবার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস এবং সার্বিক সহযোগিতা করেছে ডোপ প্রোডাকশন্স। এটির গল্প হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত।

অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!