রোববার (২৯ মার্চ) রাত ৮ টায় ১৭৮ নং মান্দা ওপেন স্কাউট গ্রুপ মান্দা নওগাঁর আয়োজনে শাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউট মান্দা উপজেলা কমিশনার মোঃ গোলাম সোরয়ার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প ২০২৬ এর গ্র্যান্ড ক্যাম্প ফায়ার সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এমপির সহধর্মিনী লায়লা আঞ্জুমান বারী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মাকে, মান্দা উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, ছোট মুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন, মহিলা দলের নেত্রী নার্গিস আক্তার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমদাদুল হক, যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, মাস্টার এনামুল হক সাবেক ছাত্রদল নেতা জামিল হোসেন প্রামানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে নওগাঁ রাজশাহী ও দিনাজপুর জেলার মোট ৮৭ জন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেন ১০ জন শিক্ষার্থী। গ্র্যান্ড ক্যাম্প ফায়ার জাম্বুরিতে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান হল প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরুল্যাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঠগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহাপুর ডি এ উচ্চ বিদ্যালয়, মটগাড়ি উচ্চ বিদ্যালয়, মৈনম উচ্চ বিদ্যালয়। এছাড়াও রাজশাহী, নাটোর দিনাজপুর ও বরিশাল জেলার উচ্চ বিদ্যালয় থেকে আগত ৩০ জন স্কাউট শিক্ষার্থী এই গ্র্যান্ড স্কাউট ফায়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প ২০২৬ এর সভাপতি গোলাম হোসেন খাঁন, গ্র্যান্ড স্কাউট ফায়ার অনুষ্ঠানে ইউনিসেফ এর দিনাজপুর প্রতিনিধি শাকিল আহমেদ সাফা। স্থানীয় স্কাউট শিক্ষক হিসেবে উপস্থিত থেকে স্কাউট ফায়ার পরিচালনা করেন- প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, উজ্জ্বল হোসেন, আব্দুর রাজ্জাক, অংকন, শাহনাজ পারভিন, তাসলিমা খাতুন ও মাহফুজা আক্তার। উক্ত অনুষ্ঠানে দুর্যোগ মুহূর্তে করণীয় বিভিন্ন বিষয়ে বিভিন্ন কসরত প্রদর্শন করা হয়।
কালের সমাজ/ কে.পি

