ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ফেরিতে উঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

জেলা প্রতিনিধি,রাজবাড়ী | মার্চ ২৫, ২০২৬, ০৬:৩৫ পিএম ফেরিতে উঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সৌহার্দ্য পরিবহন’ নামে বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। এ সময় বাসে একাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ঘটনার পরপরই এলাকাবাসী ঘাট এলাকায় ভিড় করেন এবং উদ্ধার তৎপরতা শুরু করার দাবি জানান। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ডুবুরি দলের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান জোরদারের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ ও হতাহতের সংখ্যা জানতে তদন্ত চলছে।

 

 

 

কালের সমাজ/ কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!