ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

পাইওনিয়ার লিগে খেলবে পান্নু স্পোর্টিং ক্লাব

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | মার্চ ৩০, ২০২৬, ০৪:৩৩ পিএম পাইওনিয়ার লিগে খেলবে পান্নু স্পোর্টিং ক্লাব

ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম পান্নুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসানের সঞ্চালনায় বক্তৃতা করেন মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক  মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক কাইয়ুম শরিফ, ক্লাবের উপদেষ্টা শামচুল হুদা, হায়দার রহমান ফটু মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইয়ুম মুন্সিসহ আরো অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত পাইওনিয়ার ফুটবল লীগ ২০২৫-২৬ মৌসুমে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা মুকসুদপুরের জন্য গর্বের বিষয়। দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী দলের মধ্যে ঢাকার বাইরে মাত্র দুটি দল এ সুযোগ পেয়েছে, যার একটি ময়মনসিংহ জেলা এবং অন্যটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাব।

এই অর্জন শুধু একটি ক্লাবের নয়, বরং মুকসুদপুর উপজেলার ক্রীড়াঙ্গনের জন্য এক নতুন দিগন্তের সূচনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বক্তারা আশা প্রকাশ করেন, এ সাফল্য ভবিষ্যতে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং জাতীয় পর্যায়ে মুকসুদপুরের প্রতিনিধিত্ব আরও জোরদার হবে।

উল্লেখ্য, পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হয় ২০১৭ সালে "পান্নু ফুটবল কোচিং" নামে। পরবর্তীতে ২০২৩ সালে এটি "পান্নু ফুটবল একাডেমি" হিসেবে রূপান্তরিত হয় এবং ধীরে ধীরে পূর্ণাঙ্গ "পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাব" হিসেবে আত্মপ্রকাশ করে। স্থানীয় পর্যায়ে প্রতিভা বিকাশ ও ফুটবল চর্চার মাধ্যমে ক্লাবটি আজ জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের হাত ধরেই একদিন মুকসুদপুর থেকে জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে, আর ফুটবলের মানচিত্রে আরও উজ্জ্বল হয়ে উঠবে এই জনপদের নাম।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!