ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

মান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬

জেলা প্রতিনিধি, নওগাঁ | মার্চ ২৫, ২০২৬, ০৬:৪৯ পিএম মান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬

আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার পটভূমি, ইতিহাস ও তার গভীর প্রভাব তুলে ধরেন। তারা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানটি গভীর শ্রদ্ধা ও শোকের আবহে অনুষ্ঠিত হয়, যেখানে জাতির ইতিহাসের এই কালো অধ্যায় স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার আহ্বান জানানো হয়।

 

 

 

কালের সমাজ/কে.পি

Link copied!