ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

নগরকান্দায় নবাগত ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলামের যোগদান

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মার্চ ২৬, ২০২৬, ০৬:০৩ পিএম নগরকান্দায় নবাগত ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলামের যোগদান

যোগদানের পর তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে নবাগত ইউএনওকে স্বাগত জানান।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নবাগত ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


এদিকে, তাঁর যোগদানে উপজেলা প্রশাসনের কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীরা।

Link copied!