ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

জেলা প্রতিনিধি, বাগেরহাট | মার্চ ২৬, ২০২৬, ০৭:৩০ পিএম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

​১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের গোয়ালচামট স্মৃতিসৌধে নামে জনতার ঢল। ভোর সাতটায় জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

​শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ এবং র‍্যাব। একে একে শ্রদ্ধা জানায় ফরিদপুর পৌরসভা, উপজেলা পরিষদ এবং ফরিদপুর প্রেস ক্লাব। এছাড়া সরকারি রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।

​রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে। এলজিইডি, সড়ক বিভাগ, গণপূর্ত এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মতো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও জানানো হয় গভীর শ্রদ্ধা।

​শুধু বিভিন্ন সংগঠনই নয়, সাধারণ মানুষও ব্যক্তিগত উদ্যোগে স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি ভালোবাসা জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের এই

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!