ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করা কে কেন্দ্র করে অনুষ্ঠান বর্জন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা তিলোত্তমা রায় তমার উপস্থাপনা ও কুচকাওয়াজ পূর্বে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাহিদ ফাতেমা`র স্বাগত বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবারের জন্য উচ্চারণ না করার ক্ষোভে অনুষ্ঠান থেকে প্রতিবাদ জানিয়ে বয়কট করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করে উপজেলা থেকে বেড়িয়ে গেলে অনুষ্ঠানে উপস্থিতি কয়েকজনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাহিদ ফাতেমা ক্ষমা চেয়ে পুনরায় বক্তব্য প্রদান করার শর্তে কিছু বিএনপির নেতাকর্মীদের অনুষ্ঠানে ফিরিয়ে এনে আবারো বক্তব্য প্রদান করেন।
বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ ইমাম হোসেন জানান, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা থাকার পরেও উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি একবারের জন্য উচ্চারণ করার প্রয়োজন মনে করেনি। তার প্রতিবাদে আমরা অনুষ্ঠান বর্জন করে বেড়িয়ে এসেছিলাম।
পরে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাহিদ ফাতেমা ক্ষমা চেয়ে পূর্বের বক্তব্য প্রত্যাহার করে পুনরায় বক্তব্য প্রদান করার শর্তে আমাদের অনুষ্ঠানে ফিরিয়ে নিয়েছে।
আমরা এমন ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোষর মুক্ত বিজয়নগর উপজেলা প্রশাসন চাই। অনতিবিলম্বে এই কাজের সাথে জড়িত সকলের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাহিদ ফাতেমার সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করে বক্তব্য নিতে চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
কালের সমাজ/এসআর

