বাগেরহাটের রামপালে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে খরিপ১ মৌসুমে বিনামূল্যে আউশ ধানের বীজ,মুগ ডালের বীজ, তীলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২৫ মার্চ ( বুধবার) বিকাল তিনটায় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক খামারবাড়ি, বাগেরহাট মনির হোসেন,বিশেষ অতিথি , উপজেলা কৃষি অফিসার, জনাব মো: ইনসাদ ইবনে আমিন, জনাব মো: সাইফুল ইসলাম, পিআইও, মো: হাবিবুর রহমান, বি.আর.ডি.বি, রামপাল প্রেস ক্লাবের সভাপতি, ফকির আতিয়ার রহমান প্রমুখ।
এসময় মোট ১১০ জন কৃষকদের মাঝে এসব বীজ ও সার প্রধান করা হয়। আউশ ধানের বীজ ৮০ জনকে, মুগ ডাল বীজ ২০ জনকে এবং ১০ জনকে তিলেরবীজ প্রদান করা হয়। এর সাথে প্রত্যেকে সার প্রদান করা হয়।
কালের সমাজ/এসআর

