ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

কালের সমাজ ডেস্ক | মার্চ ২৬, ২০২৬, ০৭:৫৮ পিএম রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন বিকেলে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!