ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

গোপালগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | মার্চ ২০, ২০২৬, ১২:২৮ এএম গোপালগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে কাভার্ডভ্যানের চাপায় ফারুক সরদার (৪০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক ফারুক সরদার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নারায়ণদিয়া গ্রামের মো. আবুল হাশেম সরদারের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, একটি মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক ফারুক সরদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল এবং কাভার্ডভ্যানটি হেফাজতে নেয়।

কালের সমাজ/এসআর

Link copied!