শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে স্থানীয়রা নদীর তীরবর্তী এমটিবিএফ ইটভাটা সংলগ্ন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তির গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নেছারাবাদ থানা পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার কারণ উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কাশির বাজারসহ আশপাশের এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

