ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

নওগাঁ হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নওগাঁ | মার্চ ১২, ২০২৬, ০৮:২৮ পিএম নওগাঁ হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলা-র ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে হামদ, নাত, কোরআন তেলাওয়াত, আজান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ প্রাঙ্গণে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম এবং মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বলেন, প্রথমবারের মতো এ প্রতিযোগিতা শুরু হয়েছে। ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে নিয়মিত আয়োজন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ধরনের আয়োজন মান্দা উপজেলার শিশু-কিশোরদের ইসলামী সংস্কৃতি ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পবিত্র রমজান মাসে এমন উদ্যোগ ইসলামী সংস্কৃতির প্রচার ও বিকাশে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যান্য অতিথিরাও প্রথমবারের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Link copied!