ঢাকা শুক্রবার, ০১ মে, ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

‘স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে’: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | মে ১, ২০২৬, ০৬:৩২ পিএম ‘স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে’: তারেক রহমান

শ্রমিকদের অধিকার ও কল্যাণ উপেক্ষা করে অতীতে স্বৈরাচারী শাসকরা তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং তাদের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা হয়নি। তিনি শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মে দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয় এবং তাদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

 

 

কালের সমাজ/ওজি

Link copied!