নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে এসএসসি-২০২৬ এ অংশ গ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য মাসব্যাপী মানবিক কর্মসূচি পালন শুরু করছে।
লোহাগড়ার কৃতি সন্তান, দেশবরেণ্য আইনজীবি ও বিশিষ্ট সমাজসেবক এ্যাড. কামরুজ্জামান কচির পৃষ্ঠপোষকতা এবং লোহাগড়ার আরেক কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, ছাত্রদলের নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ তাইবুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা ছাত্রদল মাসব্যাপী মানবিক এই কার্যক্রমের প্রথম দিন সফল ও প্রসংশনীয় ভাবে সম্পন্ন করেছে।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, চকলেট, সঠিকভাবে লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করানোসহ চিকিৎসা সেবা প্রদান করে। এছাড়া অনেক শিক্ষার্থীদের ভুলে ফেলে আসা কলম, পেনসিল ও রাবারের ব্যবস্থা করে দেওয়া হয়।
মানবিক উদ্দ্যোগ নিয়ে জেলা ছাত্রদল নেতা ইঞ্জি.মোঃ তাইবুল হাসান বলেন, ছাত্রদল সবসময়ই মানবিক কাজে এগিয়ে যায়, এবারও তার ব্যতিক্রম নয়,সবচেয়ে বড় কথা তীব্র তাপদহের মাঝে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কিছু করতে পেরেছি, এটাই বড় স্বার্থকতা।
কর্মসুচীতে আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো: সুজন শেখ, কোটাকোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: নাজমুস শাকিব।
কালের সমাজ/এসআর

