ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

জয়পুরহাটে হৃদরোগ রোগীদের জন্য হচ্ছে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | এপ্রিল ১৯, ২০২৬, ০৮:১১ পিএম জয়পুরহাটে হৃদরোগ রোগীদের জন্য হচ্ছে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল

জয়পুরহাটে হৃদরোগ রোগীদের জন্য হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় এই ফাউন্ডেশনের কার্যাবলী ও সেবা প্রদানের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শহরের ধানমন্ডি এলাকায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ এএইচএম শফিকুর রহমান তরুণ, সাধারণ সম্পাদক একেএম আজাদ, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক এমএ ওয়াহাব ও ড্যাব জেলা শাখার সভাপতি ডাঃ এসএম আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, জয়পুরহাটে হৃদরোগের ডাক্তার থাকলেও নেই কোন হাসপাতাল। এজন্য রোগীদের ঢাকা, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় চিকিৎসা নিতে যেতে হয়। এজন্য জয়পুরহাটে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত প্রথমে এটি স্বল্প পরিসরে শুরু হবে। পরে পর্যায়ক্রমে এটিকে উন্নিত করা হবে। এখান থেকে মানুষ খুব সহজে চিকিৎসাসেবা নিতে পারবে।
 

কালের সমাজ/কে.পি

Link copied!