ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ফরিদপুরে ইয়াবা ও গাঁজাসহ ছয় গ্রেপ্তার ছয়

জেলা প্রতিনিধি, ফরিদপুর | এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৩১ পিএম ফরিদপুরে ইয়াবা ও গাঁজাসহ ছয় গ্রেপ্তার ছয়

ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুরের অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. আবু কাওসার সবুজ সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালি থানার দক্ষিণ টেপাখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতাররা হলেন—সুজয় কুমার বিশ্বাস (২৭), পিতা স্বপন কুমার বিশ্বাস, সাং ভাজনডাঙ্গা; মো. পিকুল মিয়া (২৫), পিতা মো. জাকির মিয়া, সাং ভাজনডাঙ্গা; মো. অলি বেপারী (৩০), পিতা মৃত মো. ছবদুল বেপারী, সাং দক্ষিণ টেপাখোলা বিশ্বাসপাড়া; মুন্না ফকির (২৪), পিতা মিলন ফকির, সাং ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম (২৫ নম্বর ওয়ার্ড, ফরিদপুর পৌরসভা); রাসেল শেখ (২৪), পিতা ফজল শেখ, সাং ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম (২৫ নম্বর ওয়ার্ড); এবং মো. সুমন মোল্লা (৩০), পিতা মৃত ইউসুফ মোল্লা, সাং ভাজনডাঙ্গা (২৫ নম্বর ওয়ার্ড), থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!