ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ভাঙ্গুড়ায় সরকারি জায়গা দখল মুক্তের দাবিতে মানববন্ধন

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১৯, ২০২৬, ০৯:১৯ পিএম ভাঙ্গুড়ায় সরকারি জায়গা দখল মুক্তের দাবিতে মানববন্ধন

ভাঙ্গুড়া,পাবনা প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া এলাকায় সরকারি জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় গ্রামবাসীরা।

শনিবার ১৮ এপ্রিল রাত ৮টার দিকে পাটুলীপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মো. ইউনুস সরকার নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে রেখেছেন। তারা অবিলম্বে ওই দখলদারকে উচ্ছেদ করে জায়গাটি জনকল্যাণমূলক কাজে ব্যবহারের দাবি জানান। এলাকাবাসীর প্রস্তাব অনুযায়ী সেখানে মাছের বাজার, যাত্রী ছাউনি ও ভ্যানগ্যারেজ নির্মাণ করা যেতে পারে।

বক্তারা আরও বলেন, দ্রুত দখলকৃত সরকারি জমি উদ্ধার করে জনস্বার্থে ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলটি গ্রামের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা অবৈধ দখলদারদের উচ্ছেদ কর, সরকারি জমি উদ্ধার কর সহ বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
 

 

কালের সমাজ/কে.পি

Link copied!