রাজধানীর মিরপুর-১২ এলাকায় অবস্থিত মেরিটন বাফেট রেস্টুরেন্টে গতকাল লজিস্টিক ফোরামের উদ্যোগে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ও অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লজিস্টিক ফোরামের সম্মানিত সভাপতি ফ্লাইট সার্জেন্ট কাজী আশরাফ। প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন। এছাড়া সিনিয়র উপদেষ্টা ফ্লাইট সার্জেন্ট ফরিদ আহমেদ এবং সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক কালের সমাজের হেড আব মার্কেটিং মোঃ আবুল কালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেরিটন বাফেট রেস্টুরেন্টের মালিক সার্জেন্ট মোস্তাক আহমেদসহ লজিস্টিক ফোরামের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। ‘শুভ নববর্ষ ১৪৩৩ ও ঈদ পুনর্মিলনী-২০২৬’ শীর্ষক এই আয়োজনে পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগির একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে সাজানো হয়েছে। অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, সৌহার্দ্যপূর্ণ আড্ডা এবং মিলনমেলার আবহ, যা অংশগ্রহণকারীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

