ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
শিশু আছিয়া হত্যা মামলা

আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ৩১, ২০২৬, ০১:৩৮ পিএম আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৫ আগস্ট রায় ঘোষণার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পর তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। শুনানি শেষে আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আছিয়ার মৃত্যুর ঘটনায় তার বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়। মামলায় আছিয়ার বড় বোন হামিদাসহ মোট ২৯ জন সাক্ষ্য দেন। পাশাপাশি হিটু শেখ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

২০২৫ সালের ১৭ মে ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়। পরে ট্রাইব্যুনালের রায়ের চার দিনের মাথায় ডেথ রেফারেন্স হিসেবে মামলার নথিপত্র অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়।

কালের সমাজ/এসআর

Link copied!