ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ২৪, ২০২৬, ০৩:৪৮ পিএম এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

আগেভাগেই জানা গেল ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি। আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হবে দেশের মাধ্যমিক পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষা। পরীক্ষা চলবে প্রায় এক মাস, শেষ হবে ১৫ এপ্রিল।

সোমবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

দুপুরে তিনি বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল। তবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।

অর্থাৎ, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ১৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

ভর্তি প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!