ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‍‍`কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি‍‍`র আত্মপ্রকাশ

জেলা প্রতিনিধি, কক্সবাজার | আগস্ট ২৪, ২০২৬, ১১:২০ এএম ‍‍`কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি‍‍`র আত্মপ্রকাশ

কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন ও পরিবেশ রক্ষাকল্পে ‍‍`কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি‍‍` নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।রোববার (২৩ আগস্ট) রাতে এক জরুরী মতবিনিময় সভার পর এই কমিটি গঠন করা হয়।

কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীর সভাপতিত্বে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সচেতন মহল, রাজনৈতিক,  ব্যবসায়ী ও পর্যটন শিল্পসহ সকল স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সবার মতামত ও সিদ্ধান্ত অনুসারে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও সার্বিক উন্নয়ন তরান্বিত এবং ষড়যন্ত্র প্রতিরোধকল্পে ‍‍`কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি‍‍` নামের সংগঠন গঠন ও আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করেন নেতৃবৃন্দ। শিগগিরই এই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

অন্যদিকে কক্সবাজার শহরের পর্যটন জোনের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত নির্মাধীন সড়কসহ কক্সবাজারের উন্নয়ন বিরোধী কথিত পরিবেশবাদীদের অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

সে মোতাবেক আজ সোমবার সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে পর্যটন শিল্প, রাজনৈতিক  ও সুশীল মহল এবং ব্যবসায়ীসহ সর্বস্তরের বিপুল লোকসমাগম হবে আশাবাদ ব্যক্ত করেন  মতবিনিময় সভায় উপস্থিত প্রতিনিধিরা।

আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আযাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, টুয়াকের প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান মুফিজ, মেরিন ড্রাইভ সড়ক হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক  মুকিম খান, স্কোয়াব সাধারণ সম্পাদক  হোসাইনুল ইসলাম বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক  সরওয়ার রোমন, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মুহাম্মদ আলী, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, টুয়াক সভাপতি আনোয়ার কামাল, চেম্বার নেতা আজমল হুদা, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান, সাবেক সভাপতি শাহাদাত হোসাইন রিপন, সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আওলাদ হোসেন,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক শামসুল হক শারেক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হাশিম,  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি এম আর মাহবুব, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম আর খোকন,জুলাইযোদ্ধা রবিউল হোসেন, রিয়াদ মনি, কলাতলি দোকান মালিক সমিতির সভাপতি আলী আকবর, কিটকট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সোহেল, পর্যটন উদ্যোক্তা মিজানুর রহমান মিল্কি, আমানত শাহ সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ।

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!