কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল ও সার্বিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রায়হান মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। এছাড়া সিনিয়র শিক্ষক বেলাল হোসেন, কামরুজ্জামান, হারুনুর রশিদ, মাহবুবুল হক, নুরুল আমিন, ওমর ফারুক, সৌরভ, নিজামুদ্দিন, সালমা আক্তার, সুফিয়া আক্তার, হৃদয় মিধা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি পর্যবেক্ষণ ও তাদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কালের সমাজ/কে.পি

