ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

নেক্সা ফিল্মসের ব্যানারে আসছে ‘সাধের নারী’

কালের সমাজ ডেস্ক | আগস্ট ১১, ২০২৬, ০৬:৪৭ পিএম নেক্সা ফিল্মসের ব্যানারে আসছে ‘সাধের নারী’

নেক্সা ফিল্মসের ব্যানারে নির্মিত নতুন নাটক ‘সাধের নারী’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ আগস্ট। বাংলাদেশ সময় বিকেল ৫টায় নাটকটি একযোগে প্রচার হবে নেক্সা ফিল্মসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে-এ।

নাটকটিতে অভিনয় করেছেন অলঙ্কার চৌধুরী, রাফসান ইমতিয়াজসহ আরও বেশ কয়েকজন পরিচিত ও প্রতিশ্রুতিশীল শিল্পী।

ভালোবাসা, সম্পর্ক ও জীবনের নানা টানাপোড়েনকে ঘিরে নির্মিত ‘সাধের নারী’ নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির পর নাটকটি দর্শকদের কতটা সাড়া জাগায়, এখন সেটিই দেখার অপেক্ষা।
‘সাধের নারী’  ১৩ আগস্ট, বিকেল ৫টা।

দেখতে চোখ রাখুন নেক্সা ফিল্মসের YouTube ChannelFacebook Page-এ।

কালের সমাজ/এসআর

Link copied!