ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে গতকাল (১১/৮/২৬) বিকেলে উপজেলা সদরে ঔষধ প্রশাসন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্ত্বাবধায়ক ও নবীনগর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর পেয়ে উপজেলা সদরের বেশ কয়েক জন ঔষধ ব্যবসায়ী তাদের ফার্মেসী বন্ধ রাখতে দেখা যায়। এতে ঔষধ ক্রয় করতে আসা রোগী ও তাদের স্বজনরা বেশ বিপাকে পড়েন। এ ছাড়াও ঔষধ কোম্পানির লোকজন ও ঔষধ নিয়ে এসে দোকান বন্ধ পেয়ে বিপাকে পড়েন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান- অপরিছন্ন পরিবেশ, ঔষদের মেয়াদ না থাকাসহ ব্যবসায়ীদের বেশ কিছু অসংগতির কারনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জন ঔষধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও ঔষধ প্রশাসন অধিদপ্তর যখনই প্রয়োজন মনে করবে অভিযান পরিচালনা করা হবে।
কালের সমাজ/কে.পি

