ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

ভালুকায় আন্তর্জাতিক যুব দিবস পালিত ‎

‎ময়মনসিংহ‎ প্রতিনিধি | আগস্ট ১২, ২০২৬, ০৫:২৩ পিএম ভালুকায় আন্তর্জাতিক যুব দিবস পালিত ‎

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ‎দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে যুবকদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।

‎কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্কর্তা ‎বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বকে কাজে লাগিয়ে একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। ‎

যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন বলেন, পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে এবং নিয়মিতভাবে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে। ‎পরিবেশ সুরক্ষা ও যুবসমাজের অংশগ্রহণের বার্তা দিয়ে ভালুকায় পালিত হলো আন্তর্জাতিক যুব দিবস। 

কালের সমাজ/কে.পি

Link copied!