ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ দিন ধরে যানজট, চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ৮, ২০২৬, ১২:৫৩ পিএম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ দিন ধরে যানজট, চরম ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে টানা দুই দিন ধরে তীব্র যানজট দেখা দিয়েছে। শুক্রবারের পর শনিবারও মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যান চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

যানজটের কারণে ঢাকামুখী লেনে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। দীর্ঘ সময় আটকে থাকার পর অনেক যানবাহন উল্টো পথে চট্টগ্রামমুখী লেনে ঢুকে পড়ছে। এতে ওই লেনেও সৃষ্টি হচ্ছে যানজট। ফলে মহাসড়কের উভয় পাশেই ধীরগতিতে চলছে যানবাহন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, আমতলী এলাকায় ধীরগতিতে চলা সংস্কারকাজ এবং টানা বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশের একাধিক দল কাজ করছে।

কালের সমাজ/এসআর

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!