নারায়ণগঞ্জের সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশনের সদ্য গঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক হাফিজউদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু,নারায়ণগঞ্জের একাউন্স ফাইন্যান্স অফিসার আনোয়ার হোসেন,এম এ জামান, স্বপনসহ প্রমুখ,
এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও কার্যকর করা এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নের বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সুন্দর করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

