ঢাকা রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

নগরকান্দায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা

নগরকান্দা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর | আগস্ট ৮, ২০২৬, ০৬:৪২ পিএম নগরকান্দায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা

ফরিদপুরের নগরকান্দায় কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় নগরকান্দা মডেল মসজিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ক্যাব নগরকান্দা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি এহসানুল হক মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রাক্তন শিক্ষক সাইদুর রহমান বাবলু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব আলী মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মিয়া, সাংবাদিক মাফুজুর রহমান, সাংবাদিক লিয়াকত আলী, সাংবাদিক নাসির, সাংবাদিক মিজানুর রহমান মোল্লা, সাংবাদিক মশিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য প্রতিরোধ এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভোক্তাদের অধিকার রক্ষায় ক্যাবের উপজেলা শাখাকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে সরকারি সংস্থার পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাজারে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল পণ্য বিক্রি কিংবা ভোক্তা প্রতারণার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!