ঢাকা রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করলেন আবু সায়েম আজাদ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি | আগস্ট ৮, ২০২৬, ০৬:৪৭ পিএম বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করলেন  আবু সায়েম আজাদ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও পূর্ব চাঁন্দপুর গ্রামের মাস্টার মমিনুল ইসলামের পিতার কবর জিয়ারত করেছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সায়েম আজাদ।

শুক্রবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূর্ব চাঁন্দপুর গ্রামে মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিব উল্লাহ নাজাতী।
 

এ সময় উপস্থিত ছিলেন,নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার হাবীব, পেরিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনুর রশিদ, সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভুট্টো,বিএনপি নেতা আবু বাহার মজুমদার, উপজেলা যুবদল নেতা মনোয়ার মাহমুদ মিলন,যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিনার,সাইফ উদ্দিন, যুবদল নেতা জাবেদ মজুমদার, সরওয়ার আলম,জাহাঙ্গীর আলম, খোকন গাজী-সহ ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। কবর জিয়ারত শেষে আবু সায়েম আজাদ মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!