ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা, বাংলা মদসহ আটক এক

নাইক্ষ্যংছড়ি | আগস্ট ৪, ২০২৬, ০৯:৩৬ পিএম নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা, বাংলা মদসহ আটক এক

কক্সবাজারের রামু উপজেলার পূর্ব হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস বার্মিজ ইয়াবা, ১ লিটার বাংলা মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪৭ থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব হাজিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তি হলেন মো. হোছন (৫৭)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজিপাড়া গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, তার নিজস্ব মুদি দোকানে অভিযান চালিয়ে ৯০ পিস বার্মিজ ইয়াবা, ১ লিটার বাংলা মদ, ২৭টি পটকা (গোল ১৬টি ও লম্বা ১১টি) এবং ইয়াবা সেবনের সরঞ্জাম হিসেবে ২ রোল ফয়েল পেপার জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

কালের সমাজ/কে.পি

 

Link copied!