ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

নাঙ্গলকোট উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের মতবিনিময় সভা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি | জুলাই ২৮, ২০২৬, ০৮:৫০ পিএম নাঙ্গলকোট উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের মতবিনিময় সভা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা মঙ্গলবার সন্ধ্যায় রৌশন-রফিক একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতে নাঙ্গলকোট উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের পক্ষ থেকে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নাঙ্গলকোট উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সভাপতি বশিরুজ্জাম্মান খাঁনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন কেন্দ্রীয় সহ-সভাপতি ডাক্তার আবু তাহের মুহিত।
নাঙ্গলকোট উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক রায়হান মজুমদারের প্রানবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন কুমিল্লা জেলা সভাপতি ডাক্তার আব্দুল কুদ্দুস আখন্দ,সাধারণ সম্পাদক রইস আব্দুর রব,ইসি সদস্য ডাক্তার রাসেল আহমেদ চৌধুরী, এম.আর.আই পয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক কামরুল হোসাইন স্বপন,সহ-সভাপতি ওহিদুর রহমান, ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদী হাসান, নির্বাহী সদস্য চাঁদ মিয়া মনির,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শাহিন আলম,আইন বিষয়ক সম্পাদক তোহা হাসান ভূঁইয়া স্বাধীন প্রমূখ। 

কালের সমাজ/কে.পি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!