মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ ও বাংলাদেশ বণ্যপ্রাণি সেবা ফাউন্ডেশন৷ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশনথেকে অজগরটিকে উদ্ধার করা হয়৷
স্থানীয়রা জানান, সকালে চা শ্রমিকরা বাগানে কাজ করার সময় ঝোপের মধ্যে অজগরটি সাপটিকে দেখতে পান৷ পরে তারা আতংকিত হয়ে কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান৷ পরে ওই বাগানের কর্মকর্তা সেলিম মিয়া স্থানীয় বনবিভাগ ও বাংলাদেশ বণ্যপ্রাণি সেবা ফাউন্ডেশনকে খবর দেন৷ খবর পেয়ে বন বিভাগ ও সেবা ফাউন্ডেশন এসে সাপটিকে উদ্ধার করে৷ উদ্ধারকারীরা জানান,অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ৩০ কেজি।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, ‘উদ্ধারকৃত অজগর সাপটি জানকীছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পরে সাপটিকে বনে অবমুক্ত করা হবে।`
কালের সমাজ/কে.পি

