ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দাঁতমারাকে নতুন দিগন্তে নিতে চান একরাম

মোহাম্মদ রাসেল, ফটিকছড়ি (চট্টগ্রাম) | সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১২:৪৮ পিএম দাঁতমারাকে নতুন দিগন্তে নিতে চান একরাম

মাদক-সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও উন্নত দাঁতমারা ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে মাঠে সক্রিয় হয়েছেন উত্তর ফটিকছড়ি উপজেলা (ভূজপুর থানা) যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার ভূমিকা তুলে ধরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তাঁর সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

ফটিকছড়ির উত্তরাঞ্চলের বড় বেতুয়া গ্রামের সন্তান একরামুল হক একরাম। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও কওমি মাদরাসার নীতি-নৈতিকতার পরিবেশে বেড়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে শিক্ষা ও স্বশিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তোলার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন।

২০০৬ সালে বিএনপির রাজনীতিতে যাত্রা
২০০৬ সালে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। পরবর্তীতে তিনি দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় উত্তর ফটিকছড়ি উপজেলা (ভূজপুর থানা) যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

দলীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও তিনি মাঠে সক্রিয় ছিলেন। আন্দোলন-সংগ্রামের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিভিন্ন বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কারণেও স্থানীয়ভাবে তাঁর একটি জনসম্পৃক্ততা তৈরি হয়েছে বলে সমর্থকদের দাবি।

দাঁতমারার উন্নয়নে ‘জিরো টলারেন্স’
চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন একরামুল হক একরাম। একই সঙ্গে যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদার এবং দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

একরামুল হক একরামের ভাষ্য, “দাঁতমারা ইউনিয়নকে শান্তিপূর্ণ, নিরাপদ, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে জনগণের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডকে সামনে রেখে চেয়ারম্যান পদে তাঁর সম্ভাব্য প্রার্থী

কালের সমাজ/এসআর

Link copied!