বেশি বেশি গাছ লাগালে দ্রুত সময়ে ঢাকার বায়ু দূষণ কমে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম| কারণ ঢাকা শহর বায়ু দূষণের ক্ষেত্রে বিশ্বের তালিকায় প্রথম থেকে দশম স্থানে থাকে সব সময়| শুক্রবার বাদ জুম্মা ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ডের সারুলিয়া টেংরা এলাকায় অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
এ সময় ডিএসসিসি প্রশাসক আরও বলেন, মানুষ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং সড়কে চলাচলকৃত যানবাহন যে বিষাক্ত বায়ু নির্গমন করে সেগুলো শোষণ করতে পারে একমাত্র গাছ| পাশাপাশি গাছ পরিবেশ থেকে ক্ষতিকারক গ্যাস সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং অন্যান্য বিষাক্ত ধোঁয়া ও গ্যাস শোষণ করে| তাই ভবিষ্যত প্রজন্মকে সুস্থভাবে বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই| আর পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে অভ্যন্তরীণ পানি নিষ্কাশন খালের দু’পাশের অবৈধ দখল ও দোকানপাট সরিয়ে ফেলতে হবে| আর দখলদারেরা যদি ওইসব অবৈধ স্থাপনা না সরায় তাহলে ডিএসসিসির পক্ষ থেকে বাধ্য হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সরানো হবে|
এ সময় সন্ত্রাসী ও চাঁদাবাজদের হুশিয়ারি দিয়ে আবদুস সালাম আরও বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে| আর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোন দল নেই, নেই তাদের কোন ধর্ম| তাই দেশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজীর শিকড় উপড়ে ফেলতে সকলকে ঐক্যবদ্ধ হতেই হবে| আর প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং সমাজ থেকে নানা অপরাধ ও প্রতিবন্ধকতা দূর করতে সমাজিক ঐক্য গড়ে সরকারকে সহযোগীতা করারও অননুরোধ জানান তিনি| বিশেষ করে মানুষের কল্যাণের কাজে ডিএসসিসির পাশে এলাকাবাসীদের থাকার আহবান জানান প্রশাসক আবদুস সালাম|
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ডিএসসিসির ৬৮ ন¤^র ওয়ার্ড বিএনপিসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করেন| এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসন বিএনপির প্রধান সমš^য়কারী নবী উল্লাহ নবী| এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৮ ন¤^র ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারওয়ার লিটন, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুস সবুর খাঁন ও ডিএসসিসির ৬৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী ডা. রফিকুল ইসলামসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা|
কালের সমাজ/কে.পি

